ভৈরবে ধান কিনতে লটারিতে কৃষক নির্বাচন

আপডেট : ০৫ মে ২০২০, ০৬:৪২ এএম

কিশোরগঞ্জের ভৈরবে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান ক্রয়ের জন্য ৮০০ কৃষককে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। ৮৬৮ জন কৃষকের তালিকা করে লটারির মাধ্যমে ৮০০ জনকে নির্বাচন করা হয়। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এই লটারি হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলম শরীফ খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সানজিদা খানমসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবণা ফারজানা জানান, চলতি বোরো মৌসুমে সরকারের নির্দেশনায় ভৈরবের প্রতিটি ইউনিয়নে কৃষি অফিসের মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা তৈরি করে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হলো।

তা ছাড়া প্রতিটি ব্লকে অতিরিক্ত আরও ১০ জন করে কৃষককে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত