ঝিনাইদহে চিকিৎসকসহ আরও ৪ জন করোনায় আক্রান্ত

আপডেট : ০৬ মে ২০২০, ১২:২০ পিএম

ঝিনাইদহে একজন চিকিৎসক ও একজন নার্সসহ ৪ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২ জন।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, আক্রান্তদের মধ্যে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স রয়েছেন।

বুধবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৩টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৪ জনের রিপোর্টে করোনা পজিটিভ। নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ এসেছে।

এ পর্যন্ত ঝিনাইদহ জেলায় ৮ জন চিকিৎসক ও ১০ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত