১ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন বিএনপির ইশরাক

আপডেট : ০৯ মে ২০২০, ০৪:৪১ এএম

পুরান ঢাকার বংশাল এলাকার এক হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন বিএনপি নেতা ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গতকাল শুক্রবার বাদ জুমা বংশালের বিভিন্ন মহল্লায় ঘুরে ঘুরে অসহায় পরিবারগুলোর বাসায় বাসায় গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেন তিনি। ইশরাক হোসেনের সহকারী সুজন মোবাইল ফোনে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে ইশরাক বিভিন্ন সময় ‘গুম ও নির্যাতনের শিকার’ বিএনপির নেতাকর্মীদের পরিবারেরও খোঁজখবর নেন বলে জানিয়েছেন তার সহকারী। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

করোনাভাইরাসের কারণে রোজার মাসে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের (প্রস্তাবিত) পক্ষ থেকে গত ২৮ এপ্রিল খাদ্য বিতরণ কর্মসূচি ‘প্রজেক্ট ঢাকা এইডের ঘোষণা দেন’ ইশরাক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত