নারায়ণগঞ্জের বন্দরের ২৩নং ওয়ার্ডে দ্রুত টেস্ট করানোর জন্য একটি বুথ স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার ব্র্যাকের সহায়তায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বন্দর আঞ্চলিক অফিসে এ বুথ স্থাপন করা হয়।
প্রতি শনি, সোম ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এখানে নমুনা সংগ্রহ করা হবে। এখানে এ সময় ১৫টি নমুনা সংগ্রহ করা হবে।
নমুনা প্রদানের জন্য যোগাযোগের অনুরোধ করা হয়েছে ডা. মশিউর রহমান অপু ০১৮১৯৪৯৫৪২২, ডা. সাইফুল ইসলাম শাকিল ০১৮১৪৪৭৭২৮২ ও ডা. ফারুক আহমেদ ০১৭১৭২৯৯৮৯৩ এই নাম্বারে।
স্থানীয় কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল দেশ রূপান্তরকে জানান, নমুনা সংগ্রহের বুথ হওয়াতে আমরা মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানাই। এখানে টেস্ট করা হবে প্রতিদিন ১৫ থেকে ২০টি। এ সংখ্যাটা আরও বেশি হলে অবশ্যই ভালো হতো, আমি মেয়রকে বলেছি যেন এটি বৃদ্ধি করা হয়। আশা করছি তা বাড়বে।
নাসিকের স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা ডা. মোস্তফা জানান, প্রতিদিন দুপুর ৩টার আগে আমাদের নমুনাগুলো নিয়ে ল্যাবে পাঠাতে হয়। তাই ১৫টি নমুনা আপাতত আমরা সংগ্রহ করছি। পরে এটা বৃদ্ধি করা হবে। আমরা এখানে স্বাস্থ্যসেবাও দেব আবার টেস্টও করাব।
