করোনাকালে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা সহায়তা দেওয়ার লক্ষ্যে রোটারি মেডিকেল সাপোর্ট সেন্টার উদ্বোধন করা হয়েছে। রোটারি গভর্নর এম রুবাইয়াত হোসেন গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেন্টার উদ্বোধন করেন। এতে রোটারি মহাসচিব নুরুল হুদা পিন্টু অংশ নেন।
অনলাইনে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত রোগীদের তথ্য নিয়ে রোটারির ৪০ বিশেষজ্ঞ চিকিৎসক অনলাইন সেবা দেবেন। অনলাইন হটলাইন নম্বর ০৯৬০৬০০০৯১১।
রোটরির উদ্যোগে অসহায় মানুষের মধ্যে প্রতিদিন রান্না করা খাবার বিতরণ কর্মসূচি চলছে। এছাড়া প্রতিষ্ঠানটির সারা দেশে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
