'৭১ এর চেতনা' জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের আহ্বায়ক মনোনিত হয়েছেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী জাকির হোসেন জীবন।
তিনি দৈনিক সময়ের আলো পত্রিকার জাবি প্রতিনিধিও।
রবিবার ৭১'এর চেতনার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ড.বাহাউদ্দীন গোলাপ ও সাধারণ সম্পাদক শবনম জেবীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আহমেদ শাকিল ও শাকিল সরোয়ার, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অভিজিৎ বিশ্বাস, আইআইটির সাদিয়া আরেফিন রিম্পা, ভূগোল ও পরিবেশের তাবাসসুম নাম্নী, লোক প্রশাসন বিভাগের জাফরুল ইবন শহীদ (অক্ষর), রসায়ন বিভাগের দেওয়ান আল ফাহাদ, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সিলভিয়া আক্তার, কাকলী পপী, খালেদ সাইফুল্লাহ ও মোহাম্মদ মহিউদ্দিন।
কমিটির আহ্বায়ক জাকির হোসেন জীবন বলেন, নতুন প্রজন্মের মধ্যে ৭১ এর চেতনা ছড়িয়ে দিয়ে, নিজ ও চারপাশের মানুষকে দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তোলা, মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্যে আমাদের এই একতাবদ্ধ হওয়া। অতি অল্প সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব।
