চট্টগ্রামে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়। মৃত্যুর পর জানা যায় ওই রোগীর করোনা রির্পোট ‘পজেটিভ’।
মঙ্গলবার বিকালে ফিরোজশাহ কলোনী এলাকার ৭২ বয়সী এক বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার গভীর রাতে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বিআইটিআইডি’র মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. শাকিল আহমেদ জানান, মঙ্গলবার বিকালে ফিরোজশাহ এলাকার এক বৃদ্ধ জ্বর কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু মঙ্গলবার রাত ১ টার দিকে তার মৃত্যু হয়। পরে তার রির্পোট পজেটিভ আসে।
প্রসঙ্গত, চট্টগ্রামে এই পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ জন মারা গেছে।
