২০ মের মধ্যে ঈদ বোনাস ও বেতন-ভাতার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৬ মে ২০২০, ০৭:৩৭ পিএম

আগামী ২০ মে এর মধ্যে ঈদ বোনাস, বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও করোনা আক্রান্ত শ্রমিকদের সু-চিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠন।

শনিবার নবীনগর-চন্দ্র মহাসড়কের পাশে আশুলিয়া প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এ মানব বন্ধনে প্রায় ২৫ সংগঠনের নেতা-কর্মী ও শ্রমিকরা অংশ গ্রহণ করেন।

শ্রমিক নেতারা জানান, ঈদুল ফিতরের আগে আগামী ২০ মে এর মধ্যে এক মাসের মূল মজুরির সমপরিমাণ ঈদ বোনাস ও বকেয়া বেতন পরিশোধ করতে হবে এবং করোনা আক্রান্ত শ্রমিকদের সু-চিকিৎসা, করোনায় মৃত্যু জনিত কারণে ক্ষতিপূরণ ও অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের রেশন প্রদান করতে হবে।

তারা আরও জানান, পোশাক শ্রমিকদের বেতন এখন ৬৫ শতাংশ হয়ে গেছে। তাই শিল্প এলাকার সব বাড়ি ভাড়া ৪০ শতাংশ কমিয়ে রাখার জন্য বাড়িওয়ালাদের প্রতিও আহ্বান জানান তারা। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও বাড়িওয়ালাসহ ত্রি-পাক্ষিক সিদ্ধান্ত মোতাবেক বাড়িভাড়া ৪০ শতাংশ মওকুফ বাস্তবায়নের দাবি করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক খাইরুল মামুন মিন্টু, শ্রমিকনেতা রফিকুল ইসলাম সুজন, ইসমাইল হোসেন ঠান্ডু ও মিজানুর রহমানসহ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত