করোনাপরবর্তী পৃথিবীতে আইটি ফ্রিল্যান্সারদের প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, ‘করোনা পরিস্থিতি অনলাইন শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করেছে, যার মাধ্যমে অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম চালুর মাধ্যমে শহর-গ্রামের বৈষম্য দূর হবে।’ গতকাল জুম অনলাইন প্লাটফর্মে আইসিটি বিভাগের অধীন লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের অনলাইন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
ফ্রিল্যান্সিংই ভবিষ্যৎ উল্লেখ করে পলক বলেন, দেশের ৭০ শতাংশ তরুণের আত্মকর্মস্থান নিশ্চিত করতে অনলাইনে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করল আইসিটি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্প।
