গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরের ৫৩ জন, শ্রীপুরের দুজন ও কালীগঞ্জের একজন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৭৩ জনে। গতকাল বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন অফিস সূত্র এ তথ্য জানায়। গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, এ পর্যন্ত কালিয়াকৈরে ৬৩ জন, কালীগঞ্জে ১১০ জন, কাপাসিয়ায় ৮০ জন ও গাজীপুর সদরে ৩৮৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
×
