করোনায় এস আলম গ্রুপের পরিচালকের মৃত্যু

আপডেট : ২৩ মে ২০২০, ০৬:১৮ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের একজন পরিচালক মারা গেছেন। এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই মোরশেদুল আলম গতকাল শুক্রবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

৬৫ বছর বয়সে মারা যাওয়া এস আলম পরিবারের এই জ্যেষ্ঠ সদস্য এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক ছিলেন এবং তিনি ছিলেন এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেমন ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান। তিনি তার ৩ ছেলে, অনেক স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন। 

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আবদুর রব জানান, মোরশেদুল আলম বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের ‘করোনা আইসোলেশন’ ওয়ার্ডে ভর্তি হন। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। তিনি আগে থেকেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। সেখানেই রাত ১১টার দিকে মারা যান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত