মেষ: শরীর মোটামুটি ভালো থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।
বৃষ: দাম্পত্য ভুল-বোঝাবুঝি এড়িয়ে চলুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে।
মিথুন: পারে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। কর্মপরিবেশ অনুকূলে নাও থাকতে পারে।
কর্কট: আর্থিক দিক ভালো যাবে। আয় বৃদ্ধি পেতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ।
সিংহ: কোনো বন্ধুর সঙ্গে মতবিরোধ হতে পারে। বিরোধ যেন বিবাদে পরিণত না হয় সেদিকে লক্ষ্য রাখুন।
কন্যা: আইন-শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানে কর্মরতদের পদোন্নতির সম্ভাবনা। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ ।
তুলা: সম্ভাব্য ক্ষেত্রে বদলির সম্ভাবনা আছে। সন্তানের কোনো কৃতিত্বে নিজে গর্বিত হবেন।
বৃশ্চিক: বন্ধু-বান্ধব, আত্মীয় পরিজন সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে প্রশান্তির সুবাতাস বইবে।
ধনু: যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফল হবেন। সতর্কতার সঙ্গে চলাফেরা করা শ্রেয়।
মকর: প্রভাবশালী লোকের সাহায্য পেতে পারেন। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে।
কুম্ভ: বেকারদের মুখে হাসি ফুটবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দেখবে।
মীন: যোগাযোগ দক্ষতায় ভালো কোনো সাফল্য পেতে পারেন। জমিজমা সংক্রান্ত ঝামেলা দূর হতে পারে।
