লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সোমবার সকালে দেশটিতে আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়ে গেছে।
দেশটির করোনাভাইরাস ক্রাইসিস রেস্পন্স সেন্টারের সূত্রে আলজাজিরা এই খবর দিয়েছে।
রুশ কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৪৬ জন। এতে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩ লাখ ৫৩ হাজার ৪২৭ জনে।
এই সময়ে নতুন করে মারা গেছেন ৯২ জন। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৩৩ জনে।
আক্রান্তের তালিকায় আগ থেকেই শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৪৩ হাজার ৯৯ জন। মারা গেছেন ৯৭ হাজার ৭২২ জন।
আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল, ৩ লাখ ৬৩ হাজার ২১১ জন। দেশটিতে মারা গেছেন ২২ হাজার ৬৬৬। এরপরেই আক্রান্তের তালিকায় অবস্থান রাশিয়ার।
