এসএসসির ফল ফেইসবুক লাইভে জানাবেন শিক্ষামন্ত্রী

আপডেট : ৩০ মে ২০২০, ০৬:২৩ এএম

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল রবিবার প্রকাশিত হবে। ফেইসবুক লাইভে এ বিষয়ে জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রবিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাধ্যমিকের ফল প্রকাশ করবেন। এরপর দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ফেইসবুক লাইভে ফলের বিস্তারিত তুলে ধরবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলসংক্রন্ত তথ্য-উপাত্ত মেইলে গণমাধ্যমকর্মীদের পাঠানো হবে। আর বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ক্যামেরায় রেকর্ড করা মন্ত্রীর বক্তব্যের ভিডিও ফুটেজ বিভিন্ন টেলিভিশন স্টেশনে পাঠানো হবে।

স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় গণমাধ্যমকর্মীদের শিক্ষামন্ত্রীর ব্রিফিংয়ে না যেতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এবার করোনাভাইরাসের কারণে চলতি বছর এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের ফল দেওয়া হবে। আর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।

বিশ^ স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে কোনো অবস্থাতেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশের দিন জমায়েত হওয়া যাবে না। ফল সংগ্রহে পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা জারি করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। এসএমএসের মাধ্যমে ফল পেতে শিক্ষার্থীদের প্রি-রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। ১৮ মে এমন নির্দেশনা জারি করে বোর্ড কর্র্তৃপক্ষ।

কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো অবস্থায় পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল পাঠানো হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি ও দাখিল ভোকেশনালের ফল পেতে প্রি-রেজিস্ট্রেশন করতে যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করতে হবে। এ জন্য ঝঝঈ লিখে স্পেস দিয়ে কারিগরি বোর্ডের নামের প্রথম তিন অক্ষর অর্থাৎ ঞবপ লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। ফল প্রকাশ হলেই ফিরতি এসএমএসে প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীর ফল জানানো হবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবে।

এসএসসির ফল পেতে প্রি-রেজিস্ট্রেশন করতে যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করতে হবে। এ জন্য ঝঝঈ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর অর্থাৎ ঢাকা বোর্ড হলে উযধ লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। ফল প্রকাশ হলেই ফিরতি এসএমএসে প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীর ফল জানানো হবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবে।

দাখিলের ফল পেতে প্রি-রেজিস্ট্রেশন করতে যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করতে হবে। এ জন্য উধশযরষ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর অর্থাৎ গধফ লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। ফল প্রকাশ হলেই ফিরতি এসএমএসে প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীর ফল জানানো হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত