কক্সবাজারে উখিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমেনা (৩৫) উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের দক্ষিন ক্লাসপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
এ সময় স্হানীয় গ্রামবাসী মাইক্রোবাসটি জব্দ করতে সক্ষম হয়।
জানা যায়, উখিয়ার কোটবাজারের উওর পাশে তচ্চাখালী ব্রিজ পার হওয়ার সময় আমেনা নামে এক নারীকে পেছন থেকে মাইক্রোবাসটি ধাক্কা দেয়।
সাধারণ পথচারীরা গুরুতর আহত আমেনাকে উদ্ধার করে উখিয়ার কোটবাজার লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি তদন্ত নুরুল ইসলাম বলেন লাশ করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
