করোনা মহামারীতে ক্ষতিগ্রস্তদের জন্য রেডক্রস ও ইউনিসেফের জরুরি ত্রাণ সরবরাহ কাজে ১৪ কোটি টাকা দিেেয়ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।
গতকাল সোমবার বিজ্ঞপ্তিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ জানিয়েছে, বিপন্ন শিশুদের তাৎক্ষণিক সুরক্ষা ও শিক্ষায় ইউনিসেফকে জরুরি সহায়তার জন্য ২ কোটি ৫৪ লাখ ৮৫ হাজার ও ক্ষতিগ্রস্তদের জরুরি চিকিৎসাসেবা দিতে ১১ কোটি ৪ লাখ ৩৫ হাজার টাক রেডক্রসকে অনুদান দেওয়া হয়েছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেছেন, রেডক্রস এবং ইউনিসেফের সঙ্গে কাজ করে আমরা করোনা মহামারীতে ক্ষতিগ্রস্তদের জরুরি ত্রাণ সরবরাহ করতে সক্ষম হয়েছি।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির এশিয়া প্যাসিফিকের উপ-আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মুখির ও ইউনিসেফের বেসরকারি তহবিল সংগ্রহ ও অংশীদারিত্ব বিভাগের পরিচালক গ্যারি স্টাহাল এই অনুদানের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ডকে ধন্যবাদ জানান।
