চাকরি

আপডেট : ০২ জুন ২০২০, ০২:০০ এএম

প্রাণ আরএফএল গ্রুপ

পদ ও যোগ্যতা : সেলস এক্সিকিউটিভ-আউটলেট (পদসংখ্যা নির্দিষ্ট নয়)। কমপক্ষে এইচএসসি পাস। স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরাও এ পদের জন্য সিভি দিতে পারবেন। বয়স ২০ থেকে ২৬ বছর। নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। রিটেইল চেইন শপ বা সমমানের পর্যায়ে প্রতিষ্ঠানে পূর্বে কাজ করাদের অগ্রাধিকার দেওয়া হবে। চাকরির ধরন পূর্ণকালীন। কর্মস্থল হবে ঢাকা, কুমিল্লা সদর, গাজীপুর সদর এবং সিলেটের বিশ্বনাথ। কোম্পানির নিয়ম অনুসারে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। জাগোজবসডটকম এর www.bdjobs.com) ওয়েবসাইটের মাধ্যমে সিভি জমা দেওয়া যাবে ১৭ জুন, ২০২০ পর্যন্ত।  যোগাযোগ : প্রাণ আরএফএল গ্রুপ, প্রাণ-আরএফএল সেন্টার, ১০৫, বীরউত্তম রফিকুল ইসলাম এভিনিউ, মধ্য বাড্ডা, ঢাকা। ওয়েব : www.pranfoods.net

গোল্ডেন হারভেস্ট, গোল্ডেন হারভেস্ট ইনফো টেক 

পদ ও যোগ্যতা : অনলাইন ডাটা এন্ট্রি অপারেটর (ওয়ার্ক ফ্রম হোম) ১০০ জন। ন্যূনতম এইচএসসি পাস। কম্পিউটার টাইপিং এবং ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। অবশ্যই বাসায় কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন থাকতে হবে। বয়স ন্যূনতম ১৮ বছর। চাকরির ধরন পার্টটাইম এবং ফুলটাইম। কাজের স্থান নিজ বাসা বিধায় বাংলাদেশের যে কোনো জেলা বা বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন প্রডাকশন বেসিস। অনলাইনে ছবিসহ জীবনবৃত্তান্ত পাঠানো যাবে বিডিজবসডটকমে মাধ্যমে (www.bdjobs.com) আগামী ২২ জুন ২০২০ পর্যন্ত। এছাড়াও গোল্ডেন হারভেস্ট ইনফো টেক-এর ওয়েবসাইটের মাধ্যমেও সিভি দেওয়া যাবে নির্ধারিত তারিখ পর্যন্ত। যোগাযোগ : গোল্ডেন হারভেস্ট ইনফো টেক, সেকেন্ড ফ্লোর, ৭০-৭১, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, মহাখালী, ঢাকা। ওয়েব : www.ghitbd.com

সূত্র : বিডিজবসডটকম

বাংলাদেশ পুলিশ, পুলিশ সুপারের কার্যালয়, রাজশাহী

পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২ জন। এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বাংলাদেশের নাগরিক এবং রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ৩০ জুলাই তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। আবেদন পাঠানোর শেষ তারিখ ৩০ জুলাই ২০২০ পর্যন্ত। আবেদনের নির্ধারিত ফরম, প্রবেশপত্র ছাড়াও অন্যান্য বিস্তারিত তথ্য জানা যাবে প্রকাশিত বিজ্ঞপ্তি এবং কার্যালয়ের ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বাংলাদেশ পুলিশ, পুলিশ সুপারের কার্যালয়, রাজশাহী। ওয়েব : www.police.rajshahi.gov.bd

সূত্র : ইত্তেফাক, রবিবার, ১৭ মে, ২০২০

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত