প্রাণ গ্রুপ
পদ ও যোগ্যতা : বিক্রয় প্রতিনিধি (অভিজ্ঞ/অনভিজ্ঞ)। পদসংখ্যা নির্দিষ্ট নয়। এসএসসি বা এইচএসসি পাস। অভিজ্ঞ ডিএসআরদের জন্য শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস। ডিএসআর অথবা এসআর বা সমপদে ন্যূনতম ১ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তবে স্নাতক পাস ফ্রেসাররাও আবেদন করতে পারবেন। বয়স ১৮ থেকে ৩৫ এর মধ্যে। শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। চাকরির ধরন পূর্ণকালীন। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে। বেতন আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। মাসিক বেতন ছাড়াও টিএ/ডিএ, বিক্রয় কমিশন, ইনসেনটিভ, উৎসব ভাতা, বাৎসরিক বেতন বৃদ্ধিসহ বেশ কিছু সুবিধা রয়েছে। বিডিজবসডটকমের এই (www.bdjobs.com)) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ছবিসহ সিভি পাঠানো যাবে ২৬ জুন, ২০২০ পর্যন্ত। যোগাযোগ : প্রাণ গ্রুপ, প্রাণ আরএফএল সেন্টার, ১০৫, বীরউত্তম রফিকুল ইসলাম এভিনিউ, মধ্য বাড্ডা, ঢাকা। ওয়েবসাইট : www.pranfoods.net
সূত্র : বিডিজবসডটকম
দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লি.
পদ ও যোগ্যতা : মার্জেন্ডাইজার/ব্র্যান্ড প্রোমোটর ১০ জন। এইচএসসি বা সমমান। মডার্ন রিটেইল কাজে নূ্যূনতম ১ বছরের বাস্তব অভিজ্ঞতা। কম্পিউটার অপারেটর ১ জন। ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা। ডাটাবেজ অপারেটর ১ জন। ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা। এক্সপোর্ট ম্যানেজার ২ জন। গ্রাজুয়েট/পোস্ট গ্রাজুয়েট ইন মার্কেটিং বা সমমান। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ থেকে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা। এক্সিকিউটিভ (এক্সপোর্ট) ৪ জন। গ্রাজুয়েট/পোস্ট গ্রাজুয়েট ইন কমার্স/মার্কেটিং। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা। এক্সপোর্ট অফিসার ৪ জন। মার্কেট অডিট অফিসার ৪ জন। গ্রাজুয়েট/পোস্ট গ্রাজুয়েট ইন কমার্স/মার্কেটিং। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা। খামের ওপরে পদের নাম লিখে দিতে হবে। অধিক যোগ্যদের বেলায় শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। সবগুলো পদেও বেতনভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা আলোচনার মাধ্যমে ও গ্রুপের পলিসি অনুসারে নির্ধারণ করা হবে। পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি এবং ১ কপি ছবিসহ আবেদন পাঠানোর শেষ তারিখ ৩০ জুন ২০২০। আবেদন পাঠানোর ঠিকানা মানব সম্পদ বিভাগ, দেশবন্ধু গ্রুপ, মোস্তফা সেন্টার, বাড়ি ৫৯, রোড ২৭, ব্লক কে, বনানী, ঢাকা। ওয়েব :: www.dbg.com.bd
সূত্র : দেশবন্ধু গ্রুপের ওয়েবসাইট
বিডি টাস্ক
পদ ও যোগ্যতা : সিনিয়র পিএইচপি ডেভেলপার ১০ জন। বিএসসি অথবা ব্যাচেলর ডিগ্রি যে কোনো বিষয়ে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। কর্মস্থল ঢাকা। কাজের ধরন পূর্ণকালীন। বেতনভাতা আলোচনা সাপেক্ষ। এছাড়াও পারফরমেন্স বোনাস, ওভারটাইম অ্যালাউন্স, পেনশন পলিসি, ইন্সুরেন্স সুবিধাসহ অন্যান্য সুবিধা রয়েছে। ২০ জুন ২০২০ এর মধ্যে জাগোজবসডটকম এর (www.jagojobs.com) এই ওয়েবসাইটের মাধ্যমে সিভি জমা দেওয়া যাবে। যোগাযোগ : বিডি টাস্ক, ৯৮ গ্রিন রোড (নিচতলা), ঢাকা। ওয়েব : www.bdtask.com
সূত্র : জাগোজবসডটকম
গ্রন্থনা : আনিকা তাহসিন
