এক্সপ্রেস ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু ১৪ জুন

আপডেট : ০৪ জুন ২০২০, ০৫:১৬ এএম

এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামী ১৪ জুন। চলবে ১৮ জুন পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে কোম্পানিটি গত ১৩ থেকে ২০ এপ্রিল পর্যন্ত আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করেছিল। কিন্তু করোনাভাইরাস ইস্যুতে পুঁজিবাজার গত ২৬ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত বন্ধ থাকায় কোম্পানিটির আবেদন গ্রহণ বন্ধ ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এক্সপ্রেস ইন্স্যুরেন্স শেয়ারবাজারে ২ কোটি ৬০ লাখ ৭৯ হাজার সাধারণ শেয়ার ছেড়ে ২৬ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত