খালি গ্যালারিতে ফুটবল ফিরেছে ইউরোপে। কিন্তু হাঙ্গেরি এর ব্যতিক্রম। তাদের কাপ প্রতিযোগিতার ফাইনালে খালি গ্যালারির নিয়ম অমান্য করা হয়েছে, মানা হয়নি সামাজিক দূরত্বও। শিরোপাজয়ী বুদাপেস্ট হোনভেদ দলের সমর্থকরা গ্যালারির এক অংশ পূর্ণ করে শিরোপা উৎসব করেছেন। আর এই উৎসবের নেতৃত্ব দিয়েছেন দলটির হয়ে শিরোপাজয়ী গোল করা জর্জি কামবার। ফাইনালে মেজোকোভেজদ-সোরি দলকে ২-১ ব্যবধানে হারায় বুদাপেস্ট হোসভেদ। জয়সূচক গোলটি করেন কামবার। শিরোপা নিশ্চিতের পর গ্যালারির সমর্থকদের সঙ্গে তাকেই উৎসব করতে দেখা গেছে। করোনার কারণে ফুটবল স্থগিত ছিল হাঙ্গেরিতেও। গত মাসে মাঠে ফেরে দেশটির ফুটবল। সেই থেকে ম্যাচ আয়োজন হচ্ছিল উয়েফা ও ফিফার নিয়ম মেনেই। ইন্টারনেট।
×
