র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার স্ত্রীও এ ভাইরাসে আক্রান্ত বলে গতকাল শনিবার রাতে তিনি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন।
সারোয়ার আলম নিজের ফেইসবুক পেজেও এক স্ট্যাটাসে তার করোনায় আক্রান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। সেখানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন।
সারোয়ার আলম দেশ রূপান্তরকে জানান, তার স্ত্রীরও করোনা পজিটিভ। তিনি ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিটে ভর্তি আছেন। তবে সারোয়ার আলম বাসায় আছেন। তাদের দুই সন্তান সুস্থ আছে।
