চাকরি

আপডেট : ১১ জুন ২০২০, ০৪:২৩ এএম

কেয়া নিট কম্পোজিট লিমিটেড

পদ ও যোগ্যতা : ফায়ারম্যান (ফায়ারফাইটার)। পদসংখ্যা নির্দিষ্ট নয়। এইচএসসি ভোকেশনাল পাস। ফায়ারম্যান পদে ন্যূনতম ৩ থেকে ৫ বছরের কর্ম অভিজ্ঞতা। বয়স ২১ থেকে ২৮ বছর। শুধু পুরুষ প্রার্থীরাই সিভি দিতে পারবেন। কর্মস্থল গাজীপুর এবং গাজীপুর সদর। চাকরির ধরন পূর্ণকালীন। বেতন-ভাতা আলোচনা সাপেক্ষ। এ ছাড়া অন্যান্য সুবিধা রয়েছে। জাগোজবসডটকমের (www.jagojobs.com) এই ওয়েবসাইটের মাধ্যমে সিভি জমা দেওয়া যাবে ২৬ জুন ২০২০ তারিখ পর্যন্ত। যোগাযোগ : ঢাকা অফিস, নাভানা টাওয়ার (১৫ তলা), গুলশান-১, ঢাকা। ওয়েব : ww.kayagroup.com/keya-knitcomposite/

সূত্র : জাগোজবসডটকম

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)

পদ ও যোগ্যতা : সহকারী ম্যানেজার (কারিগরি) ৫০ জন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন (ইইসিই) বিষয়ে ন্যূনতম স্নাতক/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। গ্রেডিং সিস্টেমে পাস করাদের বেলায় জিপিএ/সিজিপিএ-৫-এর স্কেলে ন্যূনতম ৩.৫ এবং ৪ স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা শ্রেণি থাকা চলবে না। ৩০ জুন ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। তবে বিটিসিএলে কর্মরত আছেন এমন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। নিয়োগপ্রাপ্ত কর্মী কোম্পানির বেতন কাঠামোর গ্রেড-৭ অনুসারে বেতন এবং অন্যান্য সুবিধা পাবেন। বিটিসিএলের এই (www.btcl.gov.bd/career)) ওয়েবসাইটের পাওয়া যাবে অনলাইনে আবেদন প্রক্রিয়ার যাবতীয় সব দরকারি তথ্য। অনলাইনে আবেদন জমা দেওয়া শুরু হয়েছে ১ জুন ২০২০ সকাল ৯টা থেকে। আবেদন জমার সবশেষ তারিখ ও সময় ৩০ জুন ২০২০ বিকেল ৫টা পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল), টেলিযোগাযোগ ভবন, ৩৭/ই, ইস্কাটন গার্ডেন, ঢাকা। ওয়েব : www.btcl.gov.bd

সূত্র : ইত্তেফাক, ৩১ মে, ২০২০

এএ স্টিল লিমিটেড

পদ ও যোগ্যতা : অ্যাকাউন্টস অফিসার দুজন। হিসাব ব্যাকগ্রাউন্ডে স্নাতক পাস। তবে শিক্ষাগত যোগ্যতার চেয়ে প্রাধান্য দেওয়া হবে কাজের দক্ষতাকে। তাই অ্যাকাউন্টস অফিসার হিসেবে আগে কোনো প্রতিষ্ঠানে ন্যূনতম পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। কর্মস্থল ঢাকা। কাজের ধরন পূর্ণকালীন। বেতন-ভাতা আলোচনা সাপেক্ষ। এ ছাড়া অন্যান্য সুবিধা রয়েছে। আপডেট সিভি, পাসপোর্ট সাইজের ছবিসহ বিডিজবসডটকমের মাধ্যমে www.bdjobs.com) সিভি দেওয়া যাবে ৩০ জুন, ২০২০ তারিখ পর্যন্ত। যোগাযোগ : এএ স্টিল লিমিটেড, ঢাকা।

সূত্র : বিডিজবসডটকম

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত