যেসব সরকারি ওয়েবসাইটে বাজেটের তথ্যাদি পাওয়া যাবে

আপডেট : ১১ জুন ২০২০, ১২:৪৩ পিএম

প্রাণঘাতী করোনা মহামারীর প্রেক্ষিতে এবারের বাজেট গতানুগতিক হচ্ছে না। সংবাদ সংগ্রহে সাংবাদিকদেরও বিধিনিষেধ মানতে হচ্ছে। এক্ষেত্রে বেশ কয়েকটি সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে বাজেট সংক্রান্ত তথ্যাদি।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন।

বাসস জানায়, এটি হবে দেশের ৪৯তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট উপস্থাপন।

গত ২০০৯ সাল থেকে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের এটি হচ্ছে দ্বিতীয় বাজেট।

করোনা সৃষ্ট পরিস্থিতিতে এবারের বাজেট অধিবেশনে মিডিয়া কাভারেজের জন্য সাংবাদিকদের প্রবেশাধিকার থাকছে না।

এ অবস্থায় সাংবাদিকদেরকে বাজেট ডকুমেন্টস সংসদ ভবনের বাইরে পশ্চিম পার্শ্ববর্তী মিডিয়া সেন্টার থেকে ৩ টা ১৫ মিনিটে বিতরণ করা হবে।

বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd  এ বাজেটের সব তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করতে পারবে এবং দেশ-বিদেশ থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ প্রেরণ করা যাবে।

এছাড়া বাজেটকে ব্যাপকভিত্তিক অংশগ্রহণমূলক করতে সরকারের কয়েকটি ওয়েবসাইট লিংক ব্রাউজ করে বাজেট সংক্রান্ত তথ্যাদি পাওয়ার ব্যবস্থা থাকছে। ওয়েবসাইটের ঠিকানাসমূহ হলো-

www.bangladesh. gov.bd

www.nbr-bd.org

www.plancomm.gov.bd

www.imed.gov.bd

www.bdpressinform.portal.gov.bd

www.pmo.gov.bd

×
সর্বশেষ সর্বাধিক পঠিত