প্রতিরক্ষায় বরাদ্দ বাড়ছে ২ হাজার কোটি টাকার বেশি

আপডেট : ১১ জুন ২০২০, ০৭:৫০ পিএম

নতুন অর্থবছরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেটে চলতি অর্থবছরের তুলনায় দুই হাজার ৩২২ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।
বুহস্পতিবার ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নতুন অর্থবছরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ৩৪ হাজার ৮৪২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন তিনি। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে এ খাতের জন্য বরাদ্দ ছিল ৩২ হাজার ৫২০ টাকা।

অর্থমন্ত্রী জানান, বিদায়ী বছরের সংশেধিত বরাদ্দে প্রতিরক্ষা মন্ত্রণালয় খরচ করেছে ৩২ হাজার ৯৭৫ কোটি টাকা, যা মূল বাজেট থেকে ৪৫৫ কোটি টাকা বেশি।

অন্যদিকে আগের অর্থবছরের বাজেটের তুলনায় এবার ৩ কোটি টাকা বাড়িয়ে সশস্ত্র বাহিনী বিভাগের জন্য ৪১ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

২০১৯-২০ অর্থবছরের বাজেটে এই বিভাগকে ৩৮ কোটি বরাদ্দ দেওয়া হলেও সংশোধিত বরাদ্দে সেই অঙ্ক দাঁড়িয়েছিল ১৩১ কোটি টাকায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত