করোনায় আক্রান্ত যন্ত্রসংগীত শিল্পী রিচার্ড কিশোর

আপডেট : ১৩ জুন ২০২০, ০৯:৩৪ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যন্ত্রসংগীত শিল্পী রিচার্ড কিশোর। বর্ষীয়ান এই গিটার বাদকের করোনা টেস্ট পজিটিভ এসেছে তার।

সংগীত পরিচালক ফরিদ আহমেদ জানান, রিচার্ড কিশোরকে শনিবার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হয়েছে। রেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে রিচার্ডের জন্য সবাইকে প্রার্থনা করতে অনুরোধ করেছেন ফরিদ আহমেদ।

দেশের অসংখ্য জনপ্রিয় শিল্পীদের গানের সঙ্গে গিটার বাজিয়ে আসছেন রিচার্ড। এমন কী কিংবদন্তি কণ্ঠশিল্পী মান্নাদের সঙ্গেও গিটার বাজিয়েছেন তিনি।

অনেক বছর আগের কথা। বুলবুল ললিতকলা একাডেমিতে গান শিখতে গিয়ে গিটারের প্রেমে পড়েছিলেন রিচার্ড। সেই থেকে শুরু। আজ অবধি গিটার নিয়েই তার পথচলা। গানের মানুষদের প্রত্যাশা শিগগিরই সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন রিচার্ড কিশোর। আবারও সুরে মাতাবেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত