নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার চান্দাই সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাত ১০টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং চান্দাই ইউপির চেয়ারম্যান আনিসুর রহমানের সমর্থকের মধ্যে তর্কের একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দোকানে ঢুকে জুলু মিয়া ও তার ছেলেকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। সংঘর্ষে দুপক্ষের সাতজন আহত হন। এদের মধ্যে গুরুতর অবস্থায় জুলু মিয়া (৫০) ও তার ছেলে রাজিব হোসেনকে (২৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
