৬ বছর পর একসঙ্গে কাজ করলেন ডলি সায়ন্তনী ও ইমন

আপডেট : ১৫ জুন ২০২০, ০৫:২২ পিএম

দীর্ঘ ৬ বছর পর আবারও একসঙ্গে কাজ করলেন সংগীত পরিচালক শওকত আলী ইমন ও কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। নতুন গানের নাম ‘লুকাইয়া রাখি’। ১৪ জুন গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। মূলত চলচ্চিত্রে এটি ব্যবহৃত হবে। বদিউল আলম খোকনের ‘আমার মা আমার বেহেশত’ সিনেমায় থাকছে গানটি।

শওকত আলী ইমন বলেন, ‘আমার অনেক সুপারহিট গানের শিল্পী ডলি সায়ন্তনী। কিন্তু হঠাৎ তার সঙ্গে আমার কাজের দূরত্ব তৈরি হয়। তবে কী কারণে, তা মনে নেই। দীর্ঘ ছয় বছর পর করোনার এই সময়ে আবারও আমরা একসঙ্গে কাজ করলাম। দারুণ একটি গান হয়েছে। আশা করি, এটি সবার ভালো লাগবে।’

এদিকে, গত দুই দশক ধরে চলচ্চিত্রের গানে কাজ করে চলা ইমন প্রথমবারের মতো অন্যের সুরে গেয়েছেন। ‘কফির পেয়ালা’ নামের এই গানটি ২১ এপ্রিল অনলাইনে উন্মুক্ত হয়েছে। আশিক মাহমুদের কথায় প্রেমময় গানটির সুর-সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত