ভালুকায় সাংসদের মা-বোন করোনায় আক্রান্ত

আপডেট : ১৬ জুন ২০২০, ০৭:১৯ এএম

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাংসদ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনুর মা মুক্তিযোদ্ধা খাইরুন নেছা আফসার, ছোট বোন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের সহধর্মিণী রহিমা আফরোজ শেফালী করোনায় আক্রান্ত হয়েছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষা শেষে গত রবিবার রাতে তাদের রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেন সাংসদ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু। তিনি ভালুকাসহ দেশবাসীর কাছে তার মা ও বোনের রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত