লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক) মো. ফেরদৌস আহমেদ (৫৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন ।
লালমনিরহাট আদালত সংশ্লিষ্ট সূত্র জানয়, ফেরদৌস আহমেদ গত ১ জুন ঢাকা থেকে লালমনিরহাটে আসেন এবং ৪ জুন আদালতে বিচারকাজ পরিচালনা করে ঢাকায় ফিরে যান। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসার পর তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। পরে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
বিচারক ফেরদৌস আহমেদের সাবেক সহকর্মী ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাকির হোসাইন বলেন, আমরা প্লাজমা সংগ্রহ করার চেষ্টা করছি। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ফেরদৌস আহমেদের জামাতা লে. কর্নেল সাজ্জাদ বলেন, ‘আমার শ্বশুর সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন। আমরা এবি পজিটিভ রক্তের প্লাজমা খুঁজছি।’
