ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশফাক করোনা আক্রান্ত

আপডেট : ১৯ জুন ২০২০, ০৩:৪৫ পিএম

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তিনি এখন বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান সালাহ উদ্দিন ফেইসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

তিনি আশফাকের রোগমুক্তি কামনায় সবার দোয়া চেয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, আশফাকের করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে। তিনি এখন বাসায় আছেন, ভালো আছেন।

বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন আশফাকের পরিবার।

দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। মারা গেছেন ১ হাজার ৩৮৮ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত