করোনায় আক্রান্ত কামাল লোহানী আইসিইউতে

আপডেট : ২০ জুন ২০২০, ০৬:২৯ এএম

কভিড-১৯ রোগে আক্রান্ত প্রখ্যাত সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। কামাল লোহানীর ছেলে সাগর লোহানী গতকাল শুক্রবার বিকেলে দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।

সাগর লোহানী বলেন, ‘শারীরিক জটিলতার কারণে বুধবার বাবাকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। সেই দিনই তার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। পরে আজ (গতকাল) সকালে পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপর বিকেলে তাকে গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নিয়ে আসি।’

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ফারুক আহমেদ বলেন, ‘(গতকাল) বিকেল ৫টার দিকে কামাল লোহানীকে আইসিইউতে নেওয়া হয়েছে।’

এর আগে গত ৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন কামাল লোহানী। পরে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ১৮ মে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা নিয়ে ২ জুন বাসায় ফিরে যান তিনি। পরে গত বুধবার আবারও অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিডনিজনিত সমস্যার পাশাপাশি উচ্চ রক্তচাপ রয়েছে তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত