অনুবাদক জাফর আলম মারা গেছেন

আপডেট : ২০ জুন ২০২০, ০৫:৪০ পিএম

বিশিষ্ট অনুবাদক জাফর আলম আর নেই। শুক্রবার রাতে ঢাকার মিরপুরের বাসায় বার্ধক্যজনিত রোগে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

জাফর আলম উর্দু ও হিন্দি কথাসাহিত্যের প্রথিতযশা বাংলা অনুবাদক ছিলেন৷ অনুবাদক হিসেবে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন৷ গুরুতর অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি সাহিত্যচর্চা অব্যাহত রাখেন৷

জাফর আলমের জন্ম ১৯৪৩ সালে কক্সবাজার জেলায়। পেশাগতজীবন সাংবাদিকতা দিয়ে শুরু করেন এবং ১৯৭৫ সালে তথ্য অধিদফতরে যোগদান করেন৷ ২০০১ সালে তিনি উপপ্রধান তথ্য অফিসার হিসেবে অবসর গ্রহণ করেন৷

শনিবার দুপুরে মিরপুরে স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়। মৃত্যকালে জাফর আলম দুই পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান৷ 

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সাহিত্যিক ও অবসরপ্রাপ্ত উপপ্রধান তথ্য অফিসার জাফর আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এছাড়া বিসিএস ইনফরমেশন অ‌্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি স ম গোলাম কিবরিয়া এবং মহাসচিব মুন্সী জালাল উদ্দিন শোক প্রকাশ করেছেন৷

×
সর্বশেষ সর্বাধিক পঠিত