আইপিএলে শঙ্কায় চীনের ৩৩ কোটি ডলারের স্পনসরশিপ

আপডেট : ২১ জুন ২০২০, ০৭:১৬ এএম

সম্প্রতি লাদাখে ভারত-চীন সীমান্তে দুই দেশের নিরাপত্তারক্ষীদের মধ্যে মারাত্মক সংঘর্ষ হয়। এতে ভারতীয় ২০ সৈনিক নিহত হওয়ার পর থেকে দেশটিতে অনেকেই ডাক দিয়েছেন চীনা পণ্য বর্জনের।  এদিকে ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের টাইটেল স্পনসর চাইনিজ স্মার্টফোনভিত্তিক কোম্পানি ভিভো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই স্পনসরশিপ নিয়েও ঝড় উঠেছে।  ফলে শঙ্কার মুখে পড়েছে ৩৩০ মিলিয়ন  (৩৩ কোটি ডলার) ডলারের আইপিএল স্পনসরশিপ। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগামী সপ্তাহে এই বিষয়ে ভিভোর সঙ্গে বৈঠকে বসবে তারা। এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘সীমান্ত সংঘাতে আমাদের সাহসী (সৈন্যদের) শহীদ হওয়ার বিষয়টি লক্ষ করে আইপিএলের পরিচালনা কমিটি আগামী সপ্তাহে আইপিএলের বিভিন্ন স্পনসর চুক্তি পর্যালোচনা করার জন্য একটি সভা ডেকেছে।’ করোনাভাইরাসের কারণে আইপিএলের এবারের আসর হবে কি-না সে বিষয়ে এখনো রয়ে গেছে ধোঁয়াশা।  এখন আবার স্পনসর নিয়ে ঝামেলার সৃষ্টি হলো। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত