রাজাপুরের স্কুল ভবনটি ভাঙা হচ্ছে

আপডেট : ২১ জুন ২০২০, ০৭:৫৬ এএম

ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্প্রতি নির্মাণকৃত একটি নতুন ভবন ভেঙে ফেলেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল শনিবার সকাল থেকে বিদ্যালয়ের মাঠের পাশে নির্মিত এ ভবনটি ভাঙার কাজ শুরু হয়।

স্থানীয়রা জানায়, চার মাস আগে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের জমিতে এ ভবনটি নির্মাণ করা হয়। কার নির্দেশে এ ভবনটি নির্মাণ করা হয়েছে এবং কাকে বরাদ্দ দেওয়া হয়েছিল তা কেউ জানত না।

কয়েক দিন আগে জেলার এ ঐতিহ্যবাহী বিদ্যালয়ের জমি রক্ষায় আন্দোলনে নামে বিদ্যালয়ের সাবেক, বর্তমান ছাত্র ও এলাকাবাসী। এ নিয়ে দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় একটি প্রতিবেদন ছাপা হয়।

বিদ্যালয়ের সাবেক ছাত্র উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবুল হাসনাত আবদুল্লাহ সুমন সিকদার বলেন, চার মাস আগে নির্মিত এ ভবনটি ভাঙা হলে এই  অর্থদ-ের দায় কে নেবে? বরাদ্দ পাওয়া ব্যক্তি না বিদ্যালয় কর্তৃপক্ষ?

বিদ্যালয়টির প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে ভবনটি ভেঙে ফেলা হচ্ছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান বলেন, বিদ্যালয়ের কোনো জমি বরাদ্দ দিইনি এবং ভবন ভাঙার বিষয়টি আমার জানা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত