বলিউডের পুরস্কারকে ‘পারিবারিক’ বললেন অভয় দেওল

আপডেট : ২১ জুন ২০২০, ১১:০৯ এএম

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষণ নিয়ে তোলপাড় হচ্ছে বলিউডে। ‘মুভি মাফিয়া’দের একচেটিয়া রাজত্বের বিরুদ্ধে সরব হয়েছেন তারকা থেকে সাধারণ দর্শক। এর মাঝেই শুক্রবার বোমা ফাটালেন অভয় দেওল। সেখানে বলিউডের পুরস্কারকে ‘পারিবারিক’ বলে উল্লেখ করেন।

এই অভিনেতা ইনস্টাগ্রাম পোস্টে জানালেন কীভাবে পুরস্কারের অনুষ্ঠানে তাকে সহ-অভিনেতা হিসেবে পরিচিতি দেওয়া হয়েছে।

‘জিন্দেগি না মিলেগি দোবারা’র জন্য তাকে ও ফারহান আখতারকে সহ-অভিনেতা হিসাবে সব অ্যাওয়ার্ড শো’তে মনোনীত করা নিয়ে ঘোরতর আপত্তি ছিল। হৃতিক রোশন ও ক্যাটরিনা কাইফকেই কেন সেই ছবির লিড হিরো-হিরোইন হিসেবে ভাবা হয়েছিল? প্রশ্ন তুললেন অভয়।

তিনি লেখেন, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ মুক্তি পায় ২০১১ সালে। আজকাল প্রতিদিন নিজেকে এই কথাটা মনে করাতে হচ্ছে! যখনই আমি উদ্বিগ্ন থাকি কিংবা মারত্মক চাপে থাকি এই ছবিটা সত্যি সব ভুলিয়ে দেয়। আমি বলতে চাই প্রত্যেক অ্যাওয়ার্ড শোতে আমাকে এবং ফারহানকে মেন লিড থেকে সরিয়ে সহ-অভিনেতার ক্যাটগরিতে ফেলে দেওয়া হয়। যেখানে হৃতিক-ক্যাটরিনা লিড হিরো-হিরোইন হিসেবে মনোনীত। তাহলে ইন্ডাস্ট্রির লজিক কী বলছে এই ছবিটা হলো একজন পুরুষ ও নারীর গল্প- যারা প্রেমে পড়ে এবং সেই পুরুষটির সিদ্ধান্তকে তার বন্ধুরা সমর্থন করে।

এই কারণেই নাকি পুরস্কারের আসর বয়কট করেন অভয়। যদিও এই বিষয় নিয়ে কোনো সমস্যা ছিল না ফারহান আখতারের। অভয় বলেন, এই ইন্ডাস্ট্রিতে অনেক গোপন বা প্রকাশ্য পদ্ধতি রয়েছে যেভাবে তোমার বিরুদ্ধে লবি করা হয়। এই ক্ষেত্রে এটা প্রকাশ্যে করা হয়েছিল।

বলিউড সুপারস্টার ধর্মেন্দ্রের ভাইপো এই লেখায় হ্যাশট্যাগ দেন ‘ফ্যামিলিফেয়ার অ্যাওয়ার্ড’।

‘জিন্দেগি না মিলেগি দোবারা’ পুরস্কারের আসরগুলোতে বেশ সমাদর পায়। তবে হৃতিক শুধু একটি পুরস্কার পান। অন্যদিকে ছবির অন্যতম প্রযোজক ও সংলাপ রচিয়তা ফারহান আখতার সহ-অভিনেতা ও অন্য বিভাগে একাদিক পুরস্কার পান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত