ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ট্রেনিং (সিআরটি) অনলাইনে রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যা বিষয়ক’ শীর্ষক একটি গবেষণা সেমিনারের আয়োজন করেছে। গত বুধবার দুপুরে গুগল মিটস অ্যাপে এ সেমিনারটি হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিনিয়র লেকচারার মো. পিজুয়ার হোসেন। সেমিনারের বিষয় ছিল মিয়ানমারে জাতিগত নিধন নাকি গণহত্যা। গবেষক প্রায় ১০০ জনের মতো রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর সংঘঠিত অপরাধকে গণহত্যা বলে উল্লেখ করেন। মূল আলোচনা শেষে গবেষণা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি।
সেমিনারে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর জিয়াউল হক মামুন। এছাড়াও বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর শাহরিয়ার হক। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশ নেন। বিজ্ঞপ্তি।
