লকডাউনে বেড়েছে ওজন, সামাজিক মাধ্যমে ছবি দিতে অনীহা!

আপডেট : ২২ জুন ২০২০, ০৫:০৭ পিএম

করোনা পরিস্থিতিতে লকডাউন আরোপের ফলে ঘরবন্দী মানুষ। ঘরের বাইরে যাওয়া কমে গেছে মানুষের, শারীরিক পরিশ্রমও করতে হচ্ছে না বেশি। এতে মানুষের ওজন বেড়ে যাচ্ছে।

মালয়েশিয়ার দ্য স্টারের একটি প্রতিবেদনে দেশটির মানুষের বর্তমান জীবনযাপন নিয়ে এমন চিত্র উঠে এসেছে।

এতে বলা হয়, মধ্য মার্চ থেকে মালয়েশিয়ায় লকডাউন দেয়া হয়। ঘরবন্দী মানুষ অফিসের কাজ সারছেন ঘরে বসেই। ফলে  শারীরিকভাবে খুব কম সক্রিয় থাকার কারণে দেশটির মানুষের ওজন বেড়ে যাচ্ছে।

এমন পরিস্থিতিতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমেগুলোতে মানুষ তাদের নতুন ছবি পোস্ট করছেন না। মোটা হয়ে যাওয়ায় এমন অনীহা দেখা গেছে তাদের। 

ওজন বেড়ে গেছে এমন ছবি পোস্ট করলে অন্য বন্ধুরা সমালোচনা করবে। তাই ছবি পোস্ট করা থেকে তারা বিরত থাকছেন তারা। 

২০১৯ সালের ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রাপ্তবয়স্কদের মধ্যে সবচেয়ে বেশি মোটা মানুষের হার মালয়েশিয়ায় বেশি। শতকরায় এই হার ১৫.৬ ভাগ। 

একই বছরের ন্যাশনাল হেলথ অ্যান্ড মর্বিডিটি সার্ভেতে দেখা গেছে মালয়েশিয়ার প্রাপ্ত বয়স্কদের শতকরা ৫০.১ ভাগ মানুষ হয়তো অতিরিক্ত ওজনসম্পন্ন অথবা মোটা। 

এতে দেখা গেছে, সেখানে শতকরা ৩০.৪ ভাগ মানুষ বেশি ওজনের। আর শতকরা ১৯.৭ ভাগ মানুষ বেশি মোটা।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত