নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রফিকুল ইসলাম (৫৬) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। জেলা পুলিশে কর্মরত অবস্থায় গত ১৭ জুন তার করোনা পজিটিভ আসে। এছাড়াও কিডনী, হৃদরোগ ও ডায়াবেটিক-এ ভুগছিলেন তিনি।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম দেশ রূপান্তরকে জানান, সোমবার ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুলিশ সদস্য রফিকুল ইসলাম। ভোলা জেলার চরফ্যাশন থানার আহমদপুর গ্রামে তার বাড়ি। করোনায় আক্রান্ত হওয়ার আগে তিনি কিডনীসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। এ কারণে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদনও করেছিলেন।
