আইএফসির প্রতিবেদন

বৈষম্যের কারণে বিপর্যয়ের মুখে বাংলাদেশ

আপডেট : ২৪ জুন ২০২০, ০৭:২৬ এএম

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, জীববৈচিত্র্য কমে আসা ও সামাজিক বৈষম্যের কারণে বড় ধরনের বিপর্যয়ের মুখে আছে উল্লেখ করে বিশ^ ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) বলছে, টেকসই উন্ননের পথে সবুজ শিল্পে অর্থায়ন বাড়ছে বাংলাদেশে। চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশসহ এশিয়ার দেশগুলো সবুজ শিল্পে অর্থায়নকে গুরুত্ব দিচ্ছে। এতে গ্রিন বন্ড, গ্রিন লোনের কথা উল্লেখ করা হয়।

গতকাল মঙ্গলবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত আইএফসি এক প্রতিবেদনে এ পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। সাসটেনেবল ব্যাংকিং নেটওয়ার্ক রিপোর্ট ‘নেসেসারি এমবিশন : দারিদ্র্য, জলবায়ুর চ্যালেঞ্জ ও অন্যান্য সংকট মোকাবিলায় নিম্ন আয়ের দেশগুলো কীভাবে টেকসই অর্থায়নের পথে এগোচ্ছে’ শীর্ষক এ প্রতিবেদন অস্ট্রেলিয়ার সিডনি থেকে প্রকাশ করা হয়। বাংলাদেশসহ ৮টি দেশের ১৬টি কেস স্টাডির ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।

প্রতিবেদনে বাংলাদেশ এবং মঙ্গোলিয়ার কথা উল্লেখ করে বলা হয়, এ দেশ দুটি এবং নেপাল সবুজ অর্থায়নের গতি আরও বাড়াতে কাজ করছে। সবুজ অর্থায়নে জাতীয় একটি পথনকশা উন্নয়নে কাজ করে যাচ্ছে এ দেশগুলো। এর মাধ্যমে সবুজ অর্থায়নের প্রবাহ বাড়ানো এবং বাজার ব্যবস্থাপনার ঝুঁকি কমিয়ে আনার আশা করা হচ্ছে।

প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আইএফসির এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট নিনা স্টোইলিজকোভিক বলেন, কভিড-১৯-এর মারাত্মক প্রভাবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিম্ন আয়ের দেশগুলো চাপে আছে। আগামীতে এ ধরনের অভিঘাত মোকাবিলায় টেকসই অর্থায়ন আরও বেশি গুরুত্বপূর্ণ। এ প্রতিবেদন প্রমাণ করে বাংলাদেশসহ এশিয়ান এ দেশগুলো টেকসই অর্থায়ন এবং আগামীর সবুজ উন্নয়নের পরিকল্পনা করছে। প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আসিফ ইকবালকে উদ্ধৃত করে বলা হয়, বৃত্তাকার অর্থনীতিতে সম্পদ ব্যবহারের দক্ষতা গুরুত্বপূর্ণ। টেকসই অর্থায়ন এ ক্ষেত্রে দারিদ্র্য বিমোচনে মুখ্য ভূমিকা পালন করতে পারে।

গত বছর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১০০ কোটি ডলারের গ্রিন বন্ড ইস্যু করেছে আইএফসি। দারিদ্র্য এবং জলবায়ুর ঝুঁকিতে থাকা বিশে^র অন্যান্য দেশেও কাজ করছে আইএফসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত