সিটি ও যমুনা ব্যাংকের পার্পিচুয়াল বন্ডের অনুমোদন

আপডেট : ২৪ জুন ২০২০, ০৭:২৭ এএম

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সিটি ও যমুনা পার্পিচুয়াল (বে-মেয়াদি) বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। এই দুই ব্যাংক বন্ড ইস্যু মাধ্যমে ৪০০ কোটি টাকা করে মোট ৮০০ কোটি টাকা সংগ্রহ করবে। গতকাল মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় বন্ড ইস্যুর অনুমোদন দেওয়া হয়।

পার্পিচুয়াল বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে এটি জামানতবিহীন, শেয়ারে রূপান্তর অযোগ্য (নন-কনভার্টেবল), ভাসমান সুদের হার। পার্পিচুয়াল বন্ডটির কুপন রেট (সুদের হার) ১১ থেকে ১৪ শতাংশ পর্যন্ত।

সিটি ও যমুনা ব্যাংকের পার্পিচুয়াল বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লাখ টাকা। সরকারি আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্তশাষিত করপোরেশনসহ যোগ্য বিনিয়োগকারীরা এই বন্ড কিনতে পারবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড বরাদ্দ দেওয়া হবে। মূলত ব্যাসেল-৩-এর শর্ত পূরণে এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করছে সিটি ও যমুনা ব্যাংক, যা প্রতিষ্ঠান দুটির অতিরিক্ত টিয়ার-১ মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত