সারা দেশের পরিস্থিতি পর্যালোচনার নামে দেশবাসীকে আংশিক তথ্য-উপাত্ত দিয়ে সরকার করোনার ভয়াবহতা গোপন করছে বলে অভিযোগ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার এ কথা বলেন।
তারা বলেন, করোনার প্রকৃত পরিস্থিতি দেশবাসী জানতে পারছে না বরং সরকার দেশবাসীকে অন্ধকারে রেখে দিচ্ছে। প্রমাণিত অদক্ষ, অদূরদর্শী, দুর্নীতিগ্রস্ত এবং লন্ডভন্ড স্বাস্থ্য ব্যবস্থাপনায় সরকার আজ পর্যন্ত ন্যূনতম সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ না করে মৃত্যুর দীর্ঘ মিছিলকে প্রলম্বিত করে যাচ্ছে। প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে।
