শুল্ক কমানোসহ ৬ দফা দাবি

এনবিআরের সামনে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

আপডেট : ২৬ জুন ২০২০, ০৬:৫৩ এএম

বিড়ি শিল্পের ওপর বৈষম্যমূলক শুল্ক বৃদ্ধির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা। পরে তারা এনবিআর চেয়ারম্যান বরাবর বিড়িতে শুল্ক কমানোসহ ৬ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, “বিড়ি শ্রমিকদের দুর্দশা লাঘবের জন্য এবং তাদের কর্ম রক্ষার্থে গরিব-দুঃখী মানুষের শ্রমবান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০০৯-১০ অর্থবছরের বাজেটে বিড়িতে কর কমানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এবারের বাজেটেও বিড়ি শিল্পের ওপর বৈষম্যমূলক কর বৃদ্ধি করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত