মাইক্রোসফট প্রযুক্তি ব্যবহার করছেন রবির কর্মকর্তারা

আপডেট : ২৬ জুন ২০২০, ০৭:৩৭ এএম

মাইক্রোসফটের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মকর্তাদের বাড়ি থেকে কাজ করার সুযোগ করে দিয়েছে রবি আজিয়াটা। এতে করোনা পরিস্থিতিতে কর্মীদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিতে সক্ষম হয়েছে কোম্পানিটি।

রবি আজিয়াটার চিফ ইনফরমেশন অফিসার ড. আসিফ নাইমুর রশিদ বলেন, ‘আমরা কর্মকর্তাদের জন্য রিয়েল-টাইম কমিউনিকেশননির্ভর একটি সহজ ও স্বাচ্ছন্দ্যময় কর্মপরিবেশ নিশ্চিত করতে চাইছিলাম; মাইক্রোসফট আমাদের সেই সুযোগটিই করে দিয়েছে। মাইক্রোসফটকে বেছে নেওয়ার মাধ্যমে আমরা একটি আধুনিক কর্মক্ষেত্র তৈরি করতে সক্ষম হয়েছি। এতে কর্মকর্তারা যেকোনো সময় যেকোনো স্থান থেকে কাজ করতে পারছেন। রবি ও মাইক্রোসফটের উদ্যোগটি বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থাও তাদের ডিজিটাল রূপান্তরের ধারা অব্যাহত রাখার সুযোগ তৈরি করেছে।’

মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আফিফ মোহাম্মদ আলী বলেন, ‘মহামারীর কারণে বিশ্বব্যাপী সব খাতেই কাজের ধরন, উৎপাদনশীলতায় পরিবর্তন আসায় আমাদের গ্রাহক ও অংশীদাররা ক্লাউড কম্পিউটিং এবং প্রয়োজনীয় সফটওয়্যার প্ল্যাটফর্ম ব্যবহারে উদ্বুদ্ধ হচ্ছে। আমরা রবি আজিয়াটার সঙ্গে কাজ এবং ক্লাউডভিত্তিক প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের দক্ষতা বাড়ানোয় সহায়তা করতে পেরে আনন্দিত।’ বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত