ক্রীড়া সংগঠক, বাফুফের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার ছোট ভাই আনোয়ার হোসেন (৬৩) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁও ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। দীর্ঘ দিন তিনি অসুস্থ ছিলেন। সর্বশেষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
খোকার ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আনোয়ার হোসেন ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। তিনি বাফুফে ছাড়াও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক এবং পরে ভাইস প্রেসিডেন্ট, পাইওনিয়ার লীগ কমিটির সাবেক চেয়ারম্যান, ডামফার যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
