ফেনীতে আরও ১৪ জনের করোনা শনাক্ত

আপডেট : ২৯ জুন ২০২০, ০১:৪০ পিএম

ফেনীতে আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ এ তথ্য জানিয়েছেন।

এ নিয়ে ফেনীতে করোনা আক্রান্তের সংখ্যা ৮২৭ জনে গিয়ে দাঁড়ালো।

মো. ইউসুফ জানান, নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ৬ জন দাগনভূঞায় ৫ জন, সেনাাগাজীতে একজন ও ফুলগাজীতে ২জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই দিন নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাব থেকে ১২৩ জনের প্রতিবেদন আসে। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪৪ জন সুস্থ হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বুধবার পর্যন্ত ৪ হাজার ৮৬৭ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৪ হাজার ৪০৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।

এ পর্যন্ত ফেনীতে শনাক্ত ৮২৭ রোগীর মধ্যে ফেনী সদর উপজেলায় ৩২৯ জন, সোনাগাজীতে ১২৬ জন, দাগনভূঞায় ১৮১ জন, ছাগলনাইয়ায় ১০৩ জন, ফুলগাজী ৪০ জন ও পরশুরামে ৩৫ জন এবং ফেনীর বাইরে অন্য জেলার ১৩ জন রোগী রয়েছে।

জেলায় এ পর্যন্ত চিকিৎসক, সরকারি কর্মকতা ও জনপ্রতিনিধিসহ ৩৯৮ করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন। এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত