বিদ্যুৎ বিল নিয়ে জটিলতা নিরসনে সোমবার রাতে ঢাকা বিদ্যুৎ বিতরন কর্তৃপক্ষ (ডিপিডিসি) সামাজিক যোগাযোগ মাধ্যমে গণশুনানি করেছে।
এতে ডিপিডিসির সেন্ট্রাল জোনের আওয়াতাধীন গ্রাহকদের বিদ্যুৎ বিল নিয়ে বিভিন্ন অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক (প্রশাসন) জয়ন্ত কুমার। গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিপিডিসির নির্বাহী পরিচালক (অপারেশন) প্রকৌশলী এটিএম হারুন অর রশিদ, নির্বাহী পরিচালক (প্রকৌশল) গিয়াস উদ্দিন জোয়ারদার, নির্বাহী পরিচালক (আইসিটি) প্রকৌশলী এসএম শহিদুল ইসলামসহ র্শীষ কর্মকর্তারা।
অনুষ্ঠানে গণমাধ্যমের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আলোচনায় অংশগ্রহণ করে নান রকম সমস্যার কথা তুলে ধরেন।
