বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে পুঁজিবাজারও

আপডেট : ৩০ জুন ২০২০, ০৯:৩৬ পিএম

অর্থ বছরের শুরুর দিন ব্যাংক হলিডে হিসেবে ১ জুলাই বুধবার ব্যাংকগুলোতে লেনদেন হবে না।

ব্যাংক বন্ধ থাকবে বলে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন হবে না।

প্রথা অনুযায়ী, বছরে দুই দিন ‘ব্যাংক হলিডে’ থাকে। এর একদিন হচ্ছে নতুন অর্থবছরের প্রথম দিন ১ জুলাই। আর আরেক দিন হচ্ছে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর।

এই দুই দিন ব্যাংকগুলো খোলা থাকলেও কোনো লেনদেন হয় না। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত