সুনামগঞ্জে আরও ২৫ জনের করোনা শনাক্ত

আপডেট : ০৩ জুলাই ২০২০, ১২:৩৮ পিএম

সুনামগঞ্জে নতুন করে আরও ২৫ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার রাতে জেলায় নতুন করে ২৫ জন শনাক্তসহ মোট করোনায় আক্রান্ত ১০৩৯ জন।

নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১৮, ছাতক উপজেলায় ৪, জগন্নাথপুর ২ এবং জামালগঞ্জ উপজেলায় একজন রয়েছেন।

এ নিয়ে জেলা মোট আক্রান্ত ১০৩৯ জন। জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৭ জন। আর সুস্থ হয়েছেন ৫২৮ জন।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা টেস্টে ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ১২ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এখন জেলার করোনায় আক্রান্ত ১০৩৯ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬০৭৫ জন। আইসোলেশনে গেছেন ১০৩৯ জন।

এদিকে এর আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২৮ জন। আর মৃত্যবরণ করেছেন ৭ জন।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ জেলায় আরও ২৫ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে এবং এসব আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও সবার করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত