যশোরে এক লাখ ডলারসহ তিন হুন্ডি ব্যবসায়ী আটক

আপডেট : ০৪ জুলাই ২০২০, ০৯:২৪ এএম

এক লাখ ১৫ হাজার ইউএস ডলারসহ তিন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা।

শুক্রবার রাতে যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে তাদেরকে আটক ও ডলার জব্দ করা হয়।

জব্দকৃত ডলার এক কোটি ২২ লাখ ছাপ্পান্ন হাজার ছয়শ’ টাকা মূল্যমানের।

আটকরা হলেন- শার্শা উপজলার বেনাপোল থানা এলাকার বালু-া গ্রামের ইয়াসিন  সরকারের ছেলে শাহ আলম (৩৫), গাজীপুর গ্রামের আব্দুল বারীর ছেলে জাকির হোসেন (৩৬) ও শার্শার রামচন্দ্রপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মাসুদ রানা (২৮)।

বিজিবি যশোর ৪৯ ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, আটক তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারির সাথে দীর্ঘদিন ধরে জড়িত বলে স্বীকার করেছেন।

তিনি আরও জানান, আটক প্রাইভেটকারটি বেনাপোল সীমান্ত থেকে ঢাকার দিকে যাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাইভেটকারটি আটক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত