পাকিস্তানে বন্দি ৮ বাংলাদেশিকে ফেরত আনা হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০৬:০০ এএম

পাকিস্তানের কারাগারে বন্দি ৮ বাংলাদেশিকে ফেরত আনা হচ্ছে শিগগিরই। গতকাল সোমবার দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

তিনি বলেন, ‘পাকিস্তানে আটজন আটক আছেন। তারা ওমানে ছিলেন। মাছ ধরতে গিয়ে তারা পাকিস্তান সীমান্তে ঢুকে পড়েন। এটি গত অক্টোবরের ঘটনা। আমরা যখন খবর পেলাম, তখন তাদের কাছে কোনো পাসপোর্ট বা অন্য কোনো কাগজ ছিল না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংবাদ দেখার পরে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাদের বিষয়ে জিজ্ঞেস করি। তারা আমাদের জানিয়েছে, আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক। আমরা সঙ্গে সঙ্গে মিশনকে জানিয়েছি তাদের নিয়ে আসার বিষয়ে। তাদের শাস্তি হয়েছে কয়েক মাস জেল এবং তারা জেল খেটেছেন। ফ্লাইট চালু হলে তারা ফেরত আসতে পারবেন বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত